প্রতিটি সাহসী ব্যবসার পেছনে থাকে একটি গল্প — কঠিন সিদ্ধান্তের, নীরব অধ্যবসায়ের, এবং এগিয়ে যাওয়ার অদম্য সাহসের।
৬ষ্ঠ আসরে পদার্পণ করে, Tally MSME Honours এখন আরও দৃঢ় উদ্দেশ্য ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে। MSME-দের স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ হিসেবে যা শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে একটি বৈশ্বিক মঞ্চে — যেখানে তুলে ধরা হয় সেইসব মানুষদের, যারা শুধু ব্যবসা পরিচালনা করেন না; বরং শিল্পখাতকে রূপ দেন, সমাজকে এগিয়ে নেন এবং অর্থবহ পরিবর্তনের পথ তৈরি করেন।
ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, বাংলাদেশ ও নেপালজুড়ে আমরা সম্মান জানাই সেইসব মানুষদের, যারা উন্নয়নের চালিকাশক্তি। নতুন উদ্যোক্তা থেকে অভিজ্ঞ নেতৃত্ব — প্রত্যেকের যাত্রা আলাদা, কিন্তু তাদের সাহস ও দৃঢ়তা সবার জন্যই অনুপ্রেরণার।
কারণ সাহসী ব্যবসার পেছনে থাকে এমন সব গল্প, যা দেখা, শোনা এবং উদযাপন করার যোগ্য।
Please select a zone